Monday, March 9, 2026

শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীতে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

হাওড়ায় রামনবমীতে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যদিও তার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, শর্তগুলি মেনে রামনবমীর মিছিল করতে পারবে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ। তবে ধাতু দিয়ে তৈরি কোনও অস্ত্র নিয়ে আসা যাবে না মিছিলে। সেইসঙ্গে কোন সংগঠন কতক্ষণ মিছিল করতে পারবে, তাতে কতজন অংশ নিতে পারবেন, তা একেবারে ঠিক করে দিয়েছে হাইকোর্ট।

মিছিল নিজেদের নির্ধারিত রুটেই করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ। দুই সংগঠনের তরফেই অভিযোগ করা হয়, তারা যে রাস্তা দিয়ে মিছিল করতে চাইছে, তা প্রশাসন বদলে দিচ্ছে। নিজেদের নির্দিষ্ট রুট ধরেই রামনবমীর মিছিল করার অনুমতি চায় হাইকোর্টে।এই আবহে হাওড়ার স্থানীয় মানুষও হাইকোর্টের দ্বারস্থ হন। সবপক্ষের সওয়াল-জবাব শোনার পরে শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, শর্তসাপেক্ষে মিছিল করতে পারবে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ।

 

হাইকোর্টের দেওয়া শর্তগুলি হল-

১) ধাতুর তৈরি কোনও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না।

২) অঞ্জনী পুত্র সেনা সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিছিল করতে পারবে।

৩) বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করতে পারবে দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

৪) অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে যারা অংশ নেবেন, তাদের প্রত্যেকের কাছে পরিচয়পত্র থাকতে হবে।

৫) অঞ্জনী পুত্র সেনা হোক বা বিশ্ব হিন্দু পরিষদ , কোনও সংগঠনেরই মিছিলে ৫০০ জনের বেশি যোগ দিতে পারবেন না।

৬) হাইকোর্ট জানিয়েছে, পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক আনা যাবে রামনবমীর মিছিলে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেন, অশান্তি প্রতি বছর কমছে বলেই দেখা যাচ্ছে। ২০২২ সালে বেশি গন্ডগোল হয়েছিল। ২০২৩ সালে কমেছে, ২০২৪ সালে আরও কম হয়েছে। এবছর মানুষ আরও সচেতন হয়েছে বলে আশা করা যায়।

spot_img

Related articles

নতুন সদস্য আসছে পরিবারে? বিশ্বকাপ জিতে আবেগে ভেসে সূর্য ফিরলেন অতীতের স্মৃতিতে

বিশ্বকাপ (World Cup) জয়ের উচ্ছ্বসের মধ্যেই নতুন সদস্যের আগমন হচ্ছে সূর্যকুমার যাদবের(Suraykumar yadav)  পরিবারে! বিশ্বকাপ জেতার পরই সমাজমাধ্যমে...

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...