Friday, May 8, 2026

ফের আমরাই সেরা! দেশের ১০ তাপবিদ্যুৎ কেন্দ্রের শীর্ষে বাংলা, তালিকায় আরও ৩: পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার বিদ্যুতেও সেরার শিরোপা পেল বাংলা। দেশের সেরা ১০ তাপবিদ্যুৎ কেন্দ্রের শীর্ষে পশ্চিববঙ্গ। তালিকায় বাংলার আরও তিনটি তাপবিদ্যুৎ (Thermal Power) কেন্দ্র স্থান পেয়েছে। এই কথা নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সেরাটা দিয়ে বাংলাকে গর্বিত করার জন্য আধিকারিক, ইঞ্জিনিয়র, কর্মীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রক প্ল্যান্ট লোড ফ্যাক্টর অর্থাৎ কার্যক্ষম দক্ষতার ভিত্তিতে দেশের ২০১টি তাপবিদ্যুৎ (Thermal Power) কেন্দ্রের বার্ষিক ব়্যাঙ্কিং ঘোষণা করেছে। তাতে দেশের সেরা দশের মধ্যে শীর্ষে বাংলা। এছাড়া ওই তালিকায় স্থান পেয়েছে রাজ্যের আরও তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একথা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “এবার বিদ্যুতেও আমরা দেশে সেরার শিরোপা পেলাম।” ২০২৪-২৫ সালের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) WBPDCL-এর সাঁওতালদিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে (PLF ৯৪.৩৮%) দেশের সেরা (প্রথম স্থান) কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে।

এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র (PLF ৯৩.৩%), চতুর্থস্থানে সাগরদিঘি (PLF ৯০.৮৬%) এবং নবম স্থানে ব্যান্ডেল (PLF ৮৯.৬২%) তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
আরও খবরতিনমাসে কোন পথে ভূতুড়ে এপিকের সমাধান: তৃণমূলের প্রশ্নে নিরুত্তর কমিশন

একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনেও দেশের সেরা কোম্পানিগুলিকে (NTPC, DVC, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার) ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে WBPDCL (মোট PLF 88.9% সহ)। মুখ্যমন্ত্রী লেখেন, “কর্মীদের নিরন্তর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। কাজের মাধ্যমে নিজেদের সেরাটা বের করে আনার জন্য এবং রাজ্যকে গর্বিত করার জন্য অভিনন্দন!!”

কিছু দিন আগেই কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদন শিল্পে দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে বাংলা। মার্চের শেষে আইসিএমআরের প্রকাশিত তালিকা অনুযায়ী পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসাবে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিক্যাল কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম। অর্থাৎ স্বাস্থ্যেও সেরাপ্রতিষ্ঠানের নিরিখে শীর্ষে বাংলার দুই সরকারি মেডিক্যাল কলেজ। এবার বিদ্যুতেও এলো সেরার শিরোপা।

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...