Tuesday, May 19, 2026

চাকরি হারিয়েও স্কুলে হেডস্যার! বোঝালেন আইন নয়, দায়িত্বই বড়

Date:

Share post:

চাকরি হারিয়েও দায়িত্বে অবিচল হেডস্যার। সুপ্রিম-নির্দেশ তোয়াক্কা না করেই শুধু কর্তব্যের খাতিরে স্কুলে হাজির হলেন তিনি। ভারাক্রান্ত হৃদয়, কিন্তু মাথার উপর যে স্কুলের গুরুদায়িত্ব। তা কি আইনের অনুশাসন মানে! সেই কারণেই সুপ্রিম নির্দেশ সত্ত্বেও স্কুলে এসে হেডস্যার জানিয়ে দিলেন, আমার তো একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালনের জন্যই স্কুলে এসেছি।

সুতির বহুতালি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউলবাবু। চাকরি হারানো শিক্ষকদের তালিকায় নাম রয়েছে তাঁর। যখন বিদ্যালয় চালনা নিয়ে চাপান উতোর তৈরি হয়েছে, চাকরিহারা শিক্ষকরা স্কুলে আসবেন কি না তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ, তখন কোনও কিছু না ভেবেই সটান হাজির হেড স্যার। এই স্কুলেই চাকরি গিয়েছে আরও ১০ জনের। চারজন পার্শ্ব শিক্ষকসহ মোট ১৯ জন শিক্ষক। তার মধ্যে মোট ১১ জনের চাকরি চলে গিয়েছে। স্কুল চালানো নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কর্তৃপক্ষ। অভিভাবকরাও দুশ্চিন্তায়। এই অবস্থায় স্কুল চলবে কী করে? কীভাবে হবে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন? এই অবস্থায় স্কুলে চলে এসেছেন জিয়াউলবাবু। তাঁর কথায়, মন ভারাক্রান্ত, তবু তিনি এসেছেন। স্কুলে পরীক্ষা চলছে। তাই যাতে অচলাবস্থা তৈরি না হয়, তিনি স্কুলে এসেছেন। দায়িত্ব পালন করেছেন হেড স্যারের।

২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি। কোচবিহারে থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুতিতে আসা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৫ হাজার ৭৫২ জনের চাকরি চলে গিয়েছে। সেই তালিকায় এই স্কুলের ১১ জন শিক্ষক রয়েছেন। স্কুলে অবশিষ্ট রয়েছেন স্থায়ী শিক্ষক ৪ জন, প্যারা টিচার ৪ জন, মোট ৮ জন। এই অবস্থায় কী করে বাড়িতে বসে থাকেন হেড স্যার! ২ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এদিনও স্কুলে পরীক্ষা হচ্ছে। যেহেতু তাঁর দায়িত্ব আছে, দায়িত্ববোধ রয়েছে, তুমি বাড়িতে বসে থাকতে পারেননি। তারপর ডিপার্টমেন্টাল নোটিশও এখনও পাননি। স্কুলের দায়িত্বভার কাউকে বুঝি না দিয়ে তিনি যান কী করে! হিসাব নিকেশের বিষয় রয়েছে। পরীক্ষাটাও চালাতে হবে। বাকি ১০ জন অবশ্য আসেনি স্কুলে।

 

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...