Tuesday, June 9, 2026

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী। শনিবার সকালে সল্টলেক (Saltlake) ওয়েবেল মোড়ে ওই তরুণীর মাথার উপর দিয়ে বাসের (Bus) চাকা চলে যায়। হাসপাতালে (Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিন সকাল ১০টা নাগাদ ওয়েবেল মোড়ে রাস্তার একপাশ দিয়ে হাঁটছিলেন ওই তরুণী। সেই সময় সাঁতরাগাছি-বারাসত রুটের একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। বাসের (Bus) চাকা মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয় মানুষজন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ রজনী মাহাত নামে ওই তরুণীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণী ধাপা মাঠপুকুরের বাসিন্দা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।

ঘাতক বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার জুড়ে সেক্টর ফাইভ এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...