Saturday, March 14, 2026

বিনা অনুমতিতে শহরে রামনবমীর পোস্টার! অসন্তোষ প্রকাশ মেয়রের

Date:

Share post:

রবিবার রামনবমী। আর শুক্রবার থেকেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় রাস্তার দু’ধারে চোখে পড়ছে রামনবমীর পোস্টার ও পতাকা। বিনা অনুমতিতে কলকাতা পুর-এলাকায় এভাবে পোস্টার-পতাকা লাগানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

মেয়রের সাফ বক্তব্য, কলকাতা পুরসভার কাছে এই পোস্টার-পতাকা লাগানোর জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। পুরসভাও কোনও অনুমতি দেয়নি। তবে ভগবানের উৎসব, তাই এই পোস্টার-পতাকা খুলে ফেলার পক্ষপাতী নই। তবে অনুমতি ছাড়া পোস্টার-পতাকা লাগালে পুরসভার তা খুলে ফেলার এক্তিয়ার রয়েছে। একইসঙ্গে রামনবমীকে হাতিয়ার করে বিজেপির ধর্মীয় রাজনীতি নিয়েও তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিরোধী দলনেতা এবং মোদিজির প্রচারের জন্য রামের ছবি লাগছে কেন? রামনবমী নতুন নয়। কয়েকশো বছর ধরে চলছে, আগামী কয়েকশো বছরও চলবে। কিন্তু ভগবান রাম বিজেপির প্রচারের জন্য নয়!

আরও পড়ুন – বাংলাদেশে মৌলবাদীদের কোপে রবীন্দ্র-মূর্তি! কালি লেপে হল নাম বিকৃতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...