Tuesday, June 9, 2026

বাংলাদেশে মৌলবাদীদের কোপে রবীন্দ্র-মূর্তি! কালি লেপে হল নাম বিকৃতি

Date:

Share post:

কখনও দেশের রাজনীতিক, কখনও শিল্পী থেকে চিত্র তারকা। মতামত পছন্দ না হলেই তাঁদের উপর মৌলবাদীদের খাঁড়া নেমে এসেছে ইউনূস জমানার বাংলাদেশে (Bangladesh)। এবার সেভাবেই হামলার শিকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কুষ্টিয়াতেই (Kushtia) অপমানিত বিশ্বকবি।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয় বাংলাদেশের (Bangladesh) কুষ্টিয়া জেলার কুমিরখালির একটি ভিডিও, যেখানে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) একটি মিউরালে কালি লেপা রয়েছে। সেই সঙ্গে নিচে লেখা নাম খোদাই করে বিকৃত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই নিন্দায় সরব হন বাংলাদেশের সাহিত্য প্রেমীরা থেকে সাধারণ বাঙালিরা।

কুমিরখালি প্রশাসনের কাছেও এই অভিযোগ জানানো হয়। বাংলাদেশের সাহিত্য প্রেমীরা দাবি করেন, যে স্থানে সাহিত্য সৃষ্টি করে নোবেল পদক অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানেই তাঁর এই অপমান বাংলাদেশের সার্বিক অবক্ষয়ের ছবিটা স্পষ্ট করে দিচ্ছে।

যদিও কুষ্টিয়ার ঘটনায় কুমিরখালি (Kumirkhali) প্রশাসন দাবি করে, দ্রুত এই ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুছে ফেলা হয়েছে কালি। সেইসঙ্গে অপরাধীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...