Wednesday, March 18, 2026

রবিতেই স্বস্তির বারিধারা বাংলায়! জোড়া নিম্নচাপে দক্ষিণবঙ্গে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গরম থেকে সাময়িক রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ, সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। চৈত্রের শেষ লগ্নে উর্ধ্বমুখী তাপমাত্রার পারদে অস্বস্তি বাড়তে শুরু করেছে। এর মাঝে হঠাৎ করেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে চলেছে। সোমবার দিনভর ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গল – বুধে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অস্বস্তির মাঝেই রাজ্যের আকাশে ঘনীভূত হচ্ছে দুর্যোগের মেঘ।রবিবার বাংলাদেশ সংলগ্ন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে মূল বর্ষার ব্যাটিং শুরু হবে সোমবার থেকে। সোমবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। পশ্চিমের দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও।রবিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে, এপ্রিলে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে উত্তর ভারতের আবহাওয়া বদলাবে। একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। চলতি মাসে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি।

 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...