Saturday, June 20, 2026

২০২৭ বিশ্বকাপে হার্দিককে অধিনায়ক দেখতে চান কপিল

Date:

Share post:

২০২৭ সাল পর্যন্ত কি রোহিত শর্মা(Rohit Sharma) ভারতের সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক থাকতে পারবেন? এই নিয়ে এই মুহূর্তে নানান হিসাব নিকাশ চলছে। এমন পরিস্থিতিতেই ২০২৭ সালের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক বেছে নিলেন কপিল দেব(Kapil Dev)। আর সেই তালিকায় রোহিত শর্মাও নেই। আবার এইমুহূর্তে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও সেই তালিকায় নেই। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের পছন্দের ব্যক্তি কিন্তু হার্দিক পাণ্ডিয়া।

একসময় ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya) কাঁধে উঠলেও পরবর্তীতে সেই দায়িত্ব থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে। শুভম গিলকেই(Shubman Gill) এইমুহূর্তে ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার ডেপুটি করা হয়েছে। অন্যদিকে হার্দিককে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে একসময় ভাবা হলেও, সেই জায়গায় সূর্যকুমার যাদবের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই(BCCI)। এই মুহূর্তে শুধু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরই(Mumbai Indians) অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

কিন্তু কপিল দেবের(Kapil Dev) মতে একমাত্র হার্দিক পাণ্ডিয়ারই নাকি এই মুহূর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে। হার্দিকের তারুণ্যের কারণেই তাঁকে অধিনায়র হিসাবে দেখছেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

একই অনুষ্ঠানে কপিল দেব জানিয়েছেন, “আমার মতে হার্দিক পাণ্ডিয়াই হল ভারতের সাদা বলের অধিনায়ক। সেখানে অনেকেই রয়েছেন দাবীদার হিসাবে, তবে আমার মতে হার্দিকই(Hardik Pandya) ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য আদর্শ। হার্দিক পাণ্ডিয়া তরুণ ক্রিকেটার এবং আগামী আইসিসি(ICC) ইভেন্টগুলোর জন্য নিজের মতোদল গঠন করে নেওয়ার দক্ষতা রয়েছে হার্দিক পাণ্ডিয়ার”।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে সেখানে তাঁর ব্যাট থেকে রানের ঝড় অবশ্য দেখা যায়নি। এখনও পর্যন্ত এবারের আইপিএলেও চার ম্যাচে হার্দিকের তেমন বড় রান নেই। এতকিছুর মধ্যেই হার্দিক পাণ্ডিয়াই কপিল দেবের অন্যতম প্রধান পছন্দ।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...