Monday, June 8, 2026

মানালি ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করতে ডাকাতি!ধৃত দুই নাবালক-সহ ৬

Date:

Share post:

খুব ইচ্ছে একবার মানালি ঘুরতে যাওয়ার। কিন্তু পকেট গড়ের মাঠ। তাই মনের ইচ্ছা পূরণ করতে টাকা জোগাড়ের অন্য পথ বেছে নেয় ৬ জন । অভিযোগ, ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করতে ডাকাতি শুরু করে তারা। এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে দিল্লিতে(DELHI)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুলতানপুরীর একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দোকান মালিকের কপালে বন্দুক ঠেকিয়ে টাকা লুট করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। মঙ্গলপুরী এবং সুলতানপুরীর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে দুই কিশোর এবং চার তরুণকে গ্রেফতার করে পুলিশ।তাদের জেরা করেই পুলিশ জেনেছে লুট-পাটের প্রধান উদ্দেশ্য ছিল ঘুরতে যাওয়া।

পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, মানালি(MANALI) বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। মানালি যাওয়ার টাকা জোগাড় করতেই ওই দোকানে ডাকাতি করার পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুযায়ী একটি দেশি বন্দুকও জোগাড় করে তারা। তার পর সুলতানপুরী এলাকার একটি মুদি দোকানে ডাকাতি করে। তারপর সেই ডাকাতির টাকা দিয়ে মানালি ঘুরতে যায় তারা। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজন কিশোরকে। তার মধ্যে রয়েছে দুই জন নাবালক।

মঙ্গলপুরী এবং সুলতানপুরী এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করেন তদন্তকারী আধিকারিকেরা। মানালি থেকে ঘুরে দিল্লিতে ঢুকতেই ওই ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...