Monday, March 16, 2026

শুধু প্রতিশ্রুতি নয়, টাস্ক ফোর্স গঠন করে এসএসসি নিয়ে মাঠে নামল প্রশাসন

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে (Supreme Court) এসএসসি-র (SSC) রায় বেরোনোর পরেই চাকরিহারা শিক্ষক সমাজকে নিয়ে বিকল্প পথের বার্তা দিয়েছিলেন। সোমবার তাঁদের নিয়ে বৈঠকে আইনি পথে সমাধান খোঁজার বার্তা শিক্ষকদের সামনে রেখেই করেছেন তিনি। কোন পথে সেই সমাধান, তা খুঁজে বের করতে সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে সোমবারই গঠন হয়ে গেল টাস্ক ফোর্স (task force)। নেতৃত্বে থাকছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant, Chief Secretary)।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতাজি ইনডোরের সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন,যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি বেঁচে থাকতে কোনও চাকরি যোগ্য চাকরি প্রার্থীর চাকরি যাবে না। সেই প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, দ্রুত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা যায় তাও নিশ্চিত করা হল। শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের ওই টাস্ক ফোর্সে (task force) রাখা হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষকদের চাকরিতে ফেরানোর আইনি প্রক্রিয়ার উপর নজরদারি করবে এই টাস্ক ফোর্স (task force)। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...