Thursday, April 23, 2026

আশিস নেহেরার পরামর্শ জীবন বদলে দিয়েছে ঋষভ পন্থের!

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে নামার আগে হঠাত্ই ঋষভ পন্থের(Rishabh Pant) মুখে আশিস নেহেরার নাম। আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচ। তার আগে অন্য দলের কোচের নাম কেন ঋষভের মুখে। নিজেও অবশ্য সেই কথা সকলকে জানিয়েছেন। একটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন ঋষভ পন্থ। বিশেষ করে তাঁর বড় গাড়ী দূর্ঘটনার পর। সেই সময় নাকি আশিস নেহেরার(Ashish Nehra) একটা কথাই বদলে দিয়েছিল ভারতীয় দলের এই তারকা উইকেটকিপারের জীবনটা।

২০২২ সালের ডিসেম্বরে বিরাট গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেই থেকেই শুরু হয়েছিল জীবনের কঠিন সময়টা। চোট আঘাতে জর্জরিত ছিলেন তিনি। মাঠে কবে ফিরতে পারবেন তা নিয়েও কোনও নিশ্চয়তা ছিল না। যদিও সেসমস্ত দিন এখন অতীত। এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টসের(LSG) অধিনায়কের নাম ঋষভ পন্থ। আর কয়েক ঘন্টা পরই নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন তিনি। তার আগে সাংবাদিক সম্মেলনে হঠাত্ই আশিস নেহেরার নাম।

সেই কঠিন সময়েই নাকি আশিস নেহেরার একটি কথা তাঁর জীবন বদলে দিয়েছিল। এই প্রসঙ্গে ঋষভ পন্থ(Rishabh Pant) জানিয়েছেন, “আশিস নেহেরার থেকে পাওয়া একটা পরামর্শই যেন আমার জীবনটা বদলে দিয়েছিল। আমি যে ক্লাবে খেলতাম সেখানে আমার সিনিয়রও ছিলেন নেহেরা। তিনি আমাকে সেই সময় দেখতে এসেছিলেন। সেই সময় আমি চোট আঘাতে জর্জরিত। তখনই আমাকে একটা বিশেষ পরামর্শ দিয়েছিলেন আশিস নেহেরা। তিনি আমাকে সবসময়ই খুশি থাকতে বলেছিলেন। বলেছিলেন প্রতিটা মুহূর্তে খুশি থাকলেই আমি এগিয়ে যেতে পারব। আর সত্যিই সেই পরামর্শটা আমাকে অত্যন্ত সাহায্য করেছিল”।

এবারের আইপিএলে(IPL) লখনউ সুপার জায়ান্টের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে বড় রান করতে পারেননি তিনি। তবে এবার ইডেন গার্ডেন্সে নামছেন তিনি। সেইসব খারাপ স্মৃতি যে তিনি মনে রাখতে চাননা তা বলাই যায়। এবার সেভাবেই নিজেকে তৈরি করেছেন। এখন শুধুই সাফল্যের খোঁজে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

Related articles

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...