Friday, June 12, 2026

উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন শিক্ষকরা! স্পস্ট জানিয়ে দিলেন সংসদ সভাপতি

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তাঁরা এবারে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন কিনা তা নিয়ে। তবে এবার সংসদ স্পষ্ট জানিয়ে দিল, শিক্ষকদের চাইলে খাতা দেখার সুযোগ থাকবে। ইতিমধ্যেই সংসদের পক্ষ থেকে কোন শিক্ষককে কোন খাতা দেওয়া হবে, তা নির্ধারণ করা হয়ে গেছে। এখন শিক্ষকরা নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে খাতা দেখতে পারবেন অথবা খাতা ফেরতও দিতে পারবেন।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, জেলার স্কুলগুলি থেকে তথ্য নেওয়া হয়েছে, যাতে জানা যায় কোন স্কুলে কতজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার ভিত্তিতেই সংসদ পরবর্তী পদক্ষেপ নেবে খাতা দেখার ব্যাপারে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে বলেন, “মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশে কোনো বিলম্ব হবে না। আমি ইতিমধ্যেই পর্ষদের সঙ্গে কথা বলেছি, এবং আশা করছি খুব শীঘ্রই তারা ফলাফল প্রকাশের তারিখ জানাতে পারবে। এতে কোনো ধরনের প্রভাব পড়বে না।”

এছাড়া, সংসদ সভাপতি আরও জানান, “এবারে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় খাতা দেখার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না, এবং সময়মতো ফল প্রকাশিত হবে।” এখন দেখার বিষয়, শিক্ষকেরা কী সিদ্ধান্ত নেন খাতা দেখার প্রসঙ্গে। তবে সংসদ কর্তৃপক্ষ তাদের ইচ্ছার উপরই এটি ছেড়ে দিয়েছে, যা নিয়ে শিক্ষকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

এদিকে সুপ্রিম নির্দেশে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে মঙ্গলবার এসএসসি অফিসে যান প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিজেপি সাংসদের অতিসক্রিয় হয়ে এসএসসি অফিসে যাওয়া নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, তখন রাজনীতিকদের মতো কথা বলতেন। আর এখন রাজনীতিতে এসে বিচারপতিদের মতো কথা বলছেন।”

আরও পড়ুন – দলীয় সাংসদের আচরণে রুষ্ট কল্যাণ: দল এককাট্টা, বার্তা কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...