Friday, May 22, 2026

মঙ্গলে সারা দেশে লাগু ওয়াকফ আইন, প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জঙ্গিপুর

Date:

Share post:

মঙ্গলবার থেকে গোটা দেশে লাগু হল ওয়াকফ সংশোধনী আইন। কেন্দ্রের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ ঘোষণা করা হয়। ইতিমধ্যেই গোটা দেশে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। মঙ্গলবার এই আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হলেও জনতার ক্ষোভের আগুনে পোড়ে পুলিশের দুটি গাড়ি। চলে ইটবৃষ্টি। পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বিধায়ক জাকির হোসনকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধায়ককে অতিসত্ত্বর ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে বুধবরাই স্থানীয়দের নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বিধায়ক।

মঙ্গলবার জঙ্গিপুর পিডব্লিউডি ময়দান থেকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। বিক্ষোভের জন্য আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। মিছিলটি জঙ্গিপুর থেকে শুরু হয়ে ওমরপুরের দিকে যেতে যেতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খণ্ডযুদ্ধ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটায়। এর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়, তবে তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর পুলিশ সাময়িকভাবে পিছু হটে, কিন্তু কিছুক্ষণ পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে উত্তেজনার পর বিধায়ক জাকির হোসেনকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তিনি জাকিরকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন। শান্তি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন তিনি। জাকির বলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। শান্তি ফিরিয়ে আনতে বলেছেন তিনি। আমি স্থানীয়দের শান্তি বজায় রাখতে বলছি। আমি কলকাতায় আছি। বুধবার সকালে এলাকায় গিয়ে স্থানীয়দের নিয়ে বৈঠকে বসব।”

আরও পড়ুন- বিজেপি-সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে বুধবার শহরে প্রতিবাদ-মিছিল তৃণমূল ছাত্র-যুবদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...