Friday, May 15, 2026

সইফ হামলার তদন্তে হাজার পাতার চার্জশিট জমা মুম্বই পুলিশের

Date:

Share post:

বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার তদন্তে এবার এক হাজার পাতার চার্জশিট জমা দিল মুম্বই পুলিশ (Mumbai Police)। নবাবের উপর হামলায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদকে (Shariful Islam Shehzad) যাতে কোনভাবেই জামিন না দেওয়া হয় সেই আবেদন জানিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বান্দ্রা পুলিশের (Bandra Police) তরফে চার্জশিট দেওয়া হয়েছে।

চলতি বছর জানুয়ারি মাসে নিজের বাড়িতে আততায়ীর হাতে আক্রান্ত হন শর্মিলা- পুত্র। বলিউড অভিনেতার উপর হামলার ঘটনায় কার্যত তোলপাড় হয়েছিল ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি। গুরুতর জখম হন সইফ এবং বেশ কয়েকটি কঠিন অপারেশন হয় তাঁর। এই ঘটনার তদন্তে নেমে অভিনেতার বাড়ির এবং সামনের রাস্তার সিসি ফুটেজ দেখে শরিফুল নামে বাংলাদেশিকে মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত দাবি করেছিলেন, তিনি অশান্ত পরিবেশে ভারতে অনুপ্রবেশ করেন দুটো রোজগারের জন্য। সিসিটিভি ফুটেজের ছবি দেখে তাঁর বাবা রুহুল আমিনও বলেন, ছেলে নির্দোষ। এরপর খোদ অভিনেতা ‘আততায়ী’র প্রতি সহানুভূতি প্রকাশ করেন। শরিফুল মুম্বই নিম্ন আদালতের কাছে জামিনের আবেদন করেছিলেন। তার বিরোধিতা করে মুম্বই পুলিশ জানায়, সইফ আলি খানের শরীরে বেঁধে থাকা ছুরির অর্ধেক অংশ উদ্ধার হয়েছে শরিফুলের ব্যাগ থেকে। পাশাপাশি অভিযুক্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাই জামিন পেলে তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, পুলিশ জানিয়েছে ১০০০ পাতার চার্জশিটে শরিফুলের অপরাধের সব তথ্য প্রমাণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...