Tuesday, February 24, 2026

স্ত্রী ও দুই কন্যা-সহ অগ্নিদগ্ধ ভদ্রেশ্বরের মিষ্টি ব্যবসায়ী! গুরুতর অবস্থায় নিয়ে আসা হল কলকাতায় 

Date:

Share post:

স্ত্রী ও দুই কন্যা-সহ অগ্নিদগ্ধ হলেন ভদ্রেশ্বরের এক মিষ্টি ব্যবসায়ী। গুরুতর আহত চারজনকে  কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার দুপুর ৩টা নাগাদ এই ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন রমেশ মান্না (৫৩), তাঁর স্ত্রী সুস্মিতা মান্না (৪৮), এবং দুই কন্যা পৃথা মান্না (২৪) ও পর্ণা মান্না (২২)। রমেশ মান্না এবং তাঁর পরিবারের সদস্যরা মিষ্টান্ন ব্যবসায়ী হিসেবে পরিচিত। “মান্না সুইটস” নামক তাদের প্রতিষ্ঠানটি চন্দননগরে বেশ জনপ্রিয়, এবং সেখানে তাদের চারটি দোকান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে হঠাৎ করে বাড়ি থেকে প্রচণ্ড আওয়াজ শোনা যায় এবং বাড়ির ভিতরে আগুন লেগে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ওই বাড়িতে গিয়ে আহতদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে, তাদের অবস্থা সংকটজনক হওয়ায় পরে সবাইকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ঘটনাস্থলে আসেন এবং আহতদের পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। মেয়র রাম চক্রবর্তী বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।” পুলিশ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন – মাছবাজারে অসুবিধা নেই দাবি পুরোহিতের, সিআর পার্কের ঘটনায় দায় ঠেলার চেষ্টা বিজেপির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...