Wednesday, June 3, 2026

চিপকের স্পিনিং ট্র্যাকে বরুণ ভরসা, ধোনিদের আটকাতে প্রস্তুত নাইটরা

Date:

Share post:

ঘরের মাঠে হার। এবার সামনে চেন্নাই সুপার কিংস(CSK)। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ধোনির(DHONI) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে সেখানকার স্পিন সহায়ক পিচই খানিকটা যেন এখন ভরসা যোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। সেইসঙ্গে চিপক ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), বরুণ চক্রবর্তীদের হোম গ্রাউন্ড। এখানকার পিচ খুব ভালভাবেই জানেন বরুণ। আর সেটাই এবার কাজে লাগিয়ে জয়ে ফিরতে মরিয়া কলকাতার নাইট বাহিনী।

নাইট শিবিরের অধিনায়ক এখন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। শেষ দুবছর এখানেই খেলেছেন রাহানে। এছাড়া মোঈন আলিও(Moeen Ali) এখান থেকেই এবার নাইট রাইডার্সে গেছেন। চিপক সম্বন্ধে গোটা দলকে যে তারা ভালভাবেই ওয়াকিবহাল করে দিয়েছেন, তা ভেঙ্কটেশ আইয়ারের কথা থেকেই স্পষ্ট। এছাড়া এখানকার স্পিনিং ট্র্যাক। সেখানে যে বরুণ নাইট(KKR) শিবিরের অন্যতম ভরসা তা বরুণের কথা থেকে বেশ স্পষ্ট। সেইভাবেই এবার চেন্নাই বধের ছক কষা শুরু করে দিয়েছে কলকাতার নাইটরা(KKR)।

এই প্রসঙ্গে ভেঙ্কটেশ আইয়ার(Venkaatesh Iyer) সাংবাদিক সম্মেলনে জানান, “চিপকের এই কন্ডিশনে বরুণ সবসময়ই সেরা অপশন। এছাড়া এটা ওর হোম গ্রাউন্ড। শুধু তাই নয় এখানেই অজিঙ্ক রাহানের খেলার অভিজ্ঞতা রয়েছে। মোঈন আলিও এখান থেকেই গিয়েছেন। ওঁরও এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে”।

গত ম্যাচে বোলাররা সেভাবে সফল হতে না পারলেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং লাইনআপ। তবে সেখানেও দলের ব্যাটিং অর্ডার নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। বিশেষ করে রিঙ্কু সিংকে(Rinku Singh) কেন এতটা পড়ে নামানো হয়েছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য শেষ ম্যাচের দলই কার্যত রাখতে চলেছেন কলকাকা নাইট রাইডার্স। তবে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন যে হবে তার ইঙ্গিত দিয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার।

তিনি জানান, “আমাদের কম্বিনেশন প্রায় একই রয়েছে। আমরা ভালই খেলছি। গত ম্যাচে আমরা মাত্র চার রানে হেরেছিলাম। এই ম্যাচে কম্বিনেশনে খুব একটা বদলের ইঙ্গিত নেই। তবে আমাদের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে। সেভাবেই আমরা প্ল্যানিং করছি”।

চেন্নাই সুপার কিংস(CSK) শেষ ম্যাচে হেরেছে। সেইসঙ্গেই একটানা চার ম্যাচ হারের রেকর্ড গড়েছে সিএসকে। ঘরের মাঠে তারা যে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকবে তা বলাই যায়। তবে নাইট রাইডার্সও প্রস্তুত রয়েছে। চেন্নাই সুপার কিংসের প্রত্যেকের জন্যই বিশেষ বিশেষ ছক প্রস্তুত রয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। নিজেরাও প্রস্তুত রয়েছেন। নিজেদের কাজ সম্বন্ধে বেশ ভালভাবেই ওয়াকিবহাল ভেঙ্কটেশ আইয়াররা। এখন শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। কেকেআর জয়ের সরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...