Wednesday, June 3, 2026

রাম- বাম চক্রান্তে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার, আজ রাজ্যজুড়ে পথে প্রতিবাদে তৃণমূল 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট (SC)। সিপিএম- বিজেপির চক্রান্ত করে এত মানুষের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল। শুক্রবার বাংলা জুড়ে পথে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)।

বিরোধীদের দায়ের করা একের পর এক মামলা আর সুপ্রিম রায় পরবর্তী প্ররোচনায় অসহায় অবস্থা চাকরিহারাদের। শিক্ষক- অশিক্ষক কর্মীদের নিয়ে রাজনীতি শুরু করেছে রাম-বাম। চক্রান্ত করে যেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আগেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার (Govt of WB)। আজ বিকাশ ভবনে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। জট কাটার ব্যাপারে আশাবাদী ব্রাত্য বসু। এর পাশাপাশি আজ রাজ্য জুড়ে সিপিএম বিজেপির ষড়যন্ত্রের বিরোধিতা করে ব্লকে ব্লকে প্রতিবাদে নামবেন ঘাসফুলের কর্মী সমর্থকেরা। যোগ দেবেন সাধারণ মানুষ এবং চাকরিহারাদের একাংশ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...