Sunday, April 26, 2026

ওয়াকফ নিয়ে অশান্তির চেষ্টা ISF-এর, ভাঙড়ে পাল্টা মার পুলিশের

Date:

Share post:

ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে বিরোধী রাজনৈতিক দলগুলি প্ররোচনার খেলা খেলবে, এমনটা ইঙ্গিত বারবার দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ওয়াকফ বিরোধী আন্দোলনে অতিরিক্ত সচেতন পুলিশ। ভাঙড়ে আন্দোলনের নামে গুণ্ডাগিরি চালানোর চেষ্টা করে আইএসএফ। পুলিশের গাড়ির উপর হামলাও চালায়। সতর্ক পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

সোমবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কলকাতায় রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী জমায়েত ছিল দলের। ভাঙড় থেকে মিছিল করে সেই সভায় যোগ দিতে আসার চেষ্টা করে একদল আইএসএফ সমর্থক। পুলিশ তাদের আটকায়

পুলিশের কাছে আগেই এই মিছিল থেকে অশান্তি ছড়ানোর খবর থাকায় বাসন্তী হাইওয়ের উপর ভোজেরহাটে মিছিল আটকায় পুলিশ। এতেই আইএসএফের গুণ্ডাবাহিনী পাথর ছোড়া শুরু করে পুলিশের উপর। বৈরামপুরের কাছে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ বোঝানোর চেষ্টা করে তাদের কলকাতা মিছিল নিয়ে যাওয়ার কোনও অনুমতি ছিল না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা বিক্ষোভকারীরা আগুন লাগায় একের পর এক পাঁচটি পুলিশের বাইকে। উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। বৈরামপুরের পরে শোনপুরেও অশান্তি তৈরির চেষ্টা হয়। সেখানেও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থানে নতুন দিশা, কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ৭৫ লক্ষ জবকার্ডধারী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...