Wednesday, May 20, 2026

দেড় দশক পর বাংলাদেশ -পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, আজই ঢাকায় আমনা বালোচ

Date:

Share post:

বুধবার ঢাকায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ(Foreign Secretary of Pakistan Amna Baloch)। প্রায় দেড় দশক পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক (Bangladesh-Pakistan Foreign Secretaries meet) হতে চলেছে। সূত্রের খবর বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার সংক্রান্ত একাধিক বিষয় আলোচিত হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...