Monday, May 11, 2026

এক মাসে রোজগার ৪০০ কোটি! মিস্টার বিস্ট এখন নিজেই ইউটিউবের বিজ্ঞাপন

Date:

Share post:

চোখের সামনে যা দেখতে পাই তাকেই নতুন করে নিজের মতো করে দেখানো। তার বিশ্লেষণ। ২০১৭ সালে থেকে এভাবেই শুরু করে আমেরিকার ইউটিউবার (YouTuber) জিমি ডোনাল্ডসন এখন নিজেই একটি এন্টারপ্রাইজ। ইউটিউব (YouTube) থেকে টাকা কীভাবে রোজগার করা যায়, এমনকি কোটিপতি হওয়া যায়, কার্যত ডোনাল্ডসন এখন তারই বিজ্ঞাপন। যদিও ইউটিউবে কোথাও তাকে নিজের এই নামে পাবেন না ভিউয়াররা। সেখানে তিনি মিস্টার বিস্ট (MrBeast)।

এই নাম যে পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে তার প্রমাণ তার সাড়ে ৩৮ কোটি ফলোয়ার (follower)। যে ফলোয়ারদের জোরেই মিস্টার বিস্টের (MrBeast) বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৫০০ কোটির কাছাকাছি। অনেকের মতে তার মাসিক রোজগারই ৪০০ কোটি টাকার কাছাকাছি। যদিও তার গোটা ইউনিট চালাতে তার বিশাল খরচ। তা সত্ত্বেও সম্পত্তি পরিমাণ দেখলেই তার মাসিক রোজগার মিলিয়ে ফেলা যাবে। যে রোজগার থেকে এখন ডোনাল্ডসন ঝুঁকেছে সামাজিক কাজকর্মের দিকে। এখন নিজের সামাজিক উদ্যোগও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় করে তুলতে সফল মিস্টার বিস্ট।

তবে ইউটিউবারের তালিকায় পিছিয়ে নেই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররাও। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হলেও ভারতীয়রা যে এই বাজারের বড় অংশ অধিকার করে রেখেছে তার প্রমাণ গৌরব চৌধুরি বা অজয় নাগর। গৌরবের কন্টেন্ট প্রথমদিকে আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে শুরু হলেও বর্তমানে তার কোনও সীমা পরিসীমা নেই। আর সেই কন্টেন্ট (content) তৈরি করেই তার সম্পদের মূল্য বর্তমানে ৩৭৬ কোটি টাকা। অজয়, যিনি ক্যারি মিনাটি নামে চ্যানেলের জন্যই খ্যাত, তার উপার্জনও তাক লাগিয়ে দেয় বিশ্বের অনেক তাবড় কন্টেন্ট ক্রিয়েটারদের।

Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...