Tuesday, March 31, 2026

৩৫টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র

Date:

Share post:

দেশজুড়ে বন্ধ হল ৩৫টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ তৈরি, বিক্রি ও সরবারহ। এই নির্দেশ জারি করেছে ভারতের প্রধান স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। বুধবার থেকে এই নির্দেশ কার্যকর। নিষিদ্ধ ওষুধের মধ্যে আছে নানা নিত্য ব্যবহার্য ওষুধ যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ (Medicine), উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, স্নায়ুর ব্যথা কমানোর ওষুধ, বন্ধ্যাত্ব নিরাময়কারী ওষুধ, ক্যান্সার নিরাময়ক ওষুধ ও আরও অন্যান্য। কয়েকটি ওষুধের নাম হল প্যারাসিটামল, সিট্রিজেন, লিভোসিট্রিজেন এছাড়াও বেশ কিছু ক্যাফেইন জাতীয় ওষুধ।

এই নিষেধ জারি করা হয়েছে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০ -এর ২৬এ ধারা অনুযায়ী। যেসব ওষুধ জনস্বার্থে ক্ষতিকর বা অপ্রয়োজনীয় তা নিষিদ্ধ করার ক্ষমতা এখানে দেওয়া আছে। এক্ষেত্রে একাধিক ওষুধ একত্রে কাজ করলেও এর বিশেষ বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই ধরনের ককটেল (Cocktail) ওষুধ শরীরে রোগ নিরাময় কার্যকারিতার থেকে ক্ষতিকারক প্রভাব ফেলে বেশি।

এর আগেও ২০১৬ সালে এফডিসি ৩৪৪টি ওষুধ (Medicine) নিষিদ্ধ করেছিল, যার মধ্যে ৩২৮টি ওষুধের কোনও ‘বৈজ্ঞানিক যৌক্তিকতা’ নেই। এই নির্দেশ সেই ধারাবাহিকতার অংশ। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের প্রধান ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার রাজীব রঘুবংশী ১৪ই এপ্রিল জানিয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। যা সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।

তবে এসব ওষুধ ঘাটতির ফলে যে সমস্যা তৈরি হবে তার দিকেও নজর দিতে বলেছে ডিসিসিআই। তবে  রাজ্য সরকারের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে তারা রাজ্য সরকারের লাইসেন্স নিয়েই এত দিন কাজ করেছে। তবে আজ থেকে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে সাধারণ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসার দিকে আরও গুরুত্ব দিতে বলেছে, যাতে ভবিষ্যতে জনস্বাস্থ্য কোনোভাবেই ঝুঁকির সম্মুখীন না হয়।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...