Thursday, May 14, 2026

সামশেরগঞ্জ-সুতি! আইসি বদল মুর্শিদাবাদের দুই থানার

Date:

Share post:

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও সুতি থানার আইসিকে বদলি করা হল। সামশেরগঞ্জে নতুন আইসির দায়িত্ব পাচ্ছেন সুব্রত ঘোষ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার আইসি ছিলেন তিনি। সুতি থানার নতুন দায়িত্বে এলেন সুপ্রিয়রঞ্জন মাঝি। পূর্ব বর্ধমানে সদর ট্রাফিক গার্ডের আইসি ছিলেন সুপ্রিয় বাবু।

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে। সামশেরগঞ্জে বাড়ি থেকে বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় এখনও অবধি তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমন পরিস্থিতিতেই সেখানকার পুলিশ প্রশাসনে অদল-বদল হল।অশান্তি এবং উত্তেজনার খবর পেয়ে শনিবারই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ডিজি জেলায় পৌঁছানোর আগে থেকেই পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ-এর জওয়ানদের সাহায্য নিচ্ছিল পুলিশ প্রশাসন।ডিজি জেলায় পৌঁছানোর পর উপদ্রুত এলাকায় টহল দেন তিনি। বিএসএফের সঙ্গেও বৈঠক হয়। পরে আদালতের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনীও। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন – মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত! স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: এডিজি দক্ষিণবঙ্গ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...