Wednesday, June 24, 2026

OMR শিটের কার্বন কপি হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা? নিয়ম বদলের প্রস্তাব পাঠাচ্ছে SSC

Date:

Share post:

শিক্ষক নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নয়া পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে (Supreme Court) রায়ের পরেই শুরু হয়েছে নয়া তোড়জোড়। এবার থেকে লিখিত পরীক্ষা শেষে OMR শিট-এর কার্বন কপি যাতে বাড়িও নিয়ে যেতে পারেন পরীক্ষার্থীরা, সেই প্রস্তাব স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে SSC। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে যাবে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এবার থেকে পরীক্ষার পরেই OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। লিখিত পরীক্ষা শেষে ওএমআর শিট-এর কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এই প্রস্তাব স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। পাশাপাশি, ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও উত্তরপত্র দেখতে পাবেন। এছাড়া কাউন্সিলিং নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে এসএসসি। এপ্রিলের মধ্যেই নতুন নিয়োগবিধির প্রস্তাব পাঠাতে হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। সরকারি সম্মতির পরেই এই বিধি অনুযায়ী নিয়োগ হতে পারে বলে সূত্রের খবর। বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গে এই বিষয়ে বৈঠক হলেও তা এখনও নিশ্চিত নয়।

৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করেছে। অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রায় ২৬ হাজার চাকরি। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায়, চাকরি গেলেও আপাতত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর অবধি বহাল থাকবেন।
আরও খবর: আরজি কর আন্দোলনে মুখ দেখাতে ‘অ্যাপিয়ারেন্স ফি’ টলিতারকাদের একাংশের, বিস্ফোরক অরিন্দম

২০২২ সালে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন আনতে চেয়েছিল কমিশন। তখন খসড়া প্রস্তুত করে রাজ্য শিক্ষা দফতরেও পাঠানো হয়। ২০২৩ পর্যন্ত তা নিয়ে আলোচনা হলেও প্রক্রিয়া এগায়নি। সেই খসড়ার সঙ্গে নতুন কিছু নিয়ম মিলিয়ে তৈরি হয়েছে নতুন খসড়া।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...