Friday, June 26, 2026

বিজেপি ঘর কাড়ে, মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন বাংলার বাড়ি

Date:

Share post:

মোদি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মানুষকে ভাঁওতা দিয়ে ঘর কেড়ে নেয়। আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গরিব মানুষের বাসস্থান নিশ্চিত করে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ২৮ লক্ষ পরিবারকে ঘর বানাতে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এবং তা দিচ্ছে কেন্দ্রের কোনও সাহায্য ছাড়াই। তফাৎ এখানেই! যোগীরাজ্যের হাপুরে গরিব দলিতশ্রেণির মানুষকে ঘর থেকে বিতাড়িত করার পর তৃণমূল সমাজমাধ্যমে বিজেপির (BJP) সেই কীর্তিকলাপকে খোঁটা দিয়ে ছন্দ মিলিয়েছে ক্যাপশন দিয়েছে। সেখানে লেখা হয়েছে— ঘর কাড়ে বিজেপি, দেখায় শুধু ভয়, বাংলায় দিদি আছে, বাড়ি হবে নিশ্চয়!

এদিন একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল জানিয়েছ, আবাস যোজনার ঘর দিয়েও ঘর কেড়ে নেয় গরিব বিরোধী মোদি সরকার। উত্তরপ্রদেশের হাপুরে দলিতদের ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে সম্প্রতি। ভোট ফুরোতেই আসল চেহারা সামনে এসে পড়েছে তাদের। দলিত-গরিবপ্রেম উধাও। তাঁদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে দু’বার ভাবেনি বিজেপি সরকার। কিন্তু কথা দিয়ে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতোই রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যেও বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তুলে দিয়েছে ১২ লক্ষ পরিবারকে।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনার বাড়ির বন্দোবস্ত করেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর প্রয়াসেই ২৮ লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ জুটতে চলেছে। বাংলার বাড়ি পাচ্ছেন তাঁরা। এই ২৮ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার অঙ্গীকার এবারের বাজেটে করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে বাকি ১৬ লক্ষ পরিবারকেও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...