Wednesday, May 13, 2026

কিশোর বৈভবের অভিষেক দেখে উচ্ছ্বসিত সুন্দর পিচাই

Date:

Share post:

বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। অষ্টম শ্রেণীর ছাত্র। ১৪ বছর বয়স। তাঁকে দেখার জন্যই ঘুম থেকে উঠে পড়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই(Sundar Pichai)। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। রাজস্থান রয়্যালস শিবিরে তাঁকে দলে নেওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গিয়েছিল। অবশেষ গত শনিবারই আসে সেই মুহূর্ত। আইপিএলের মঞ্চে ১৪ বছর বয়সে অভিষেক করে কার্যত নতুন ইতিহাস তৈরি করলেন বৈভব সূর্যবংশী। সেইসঙ্গে তাঁর খেলাও কিন্তু বেশ নজর কাড়ল।

তাঁর নাম এতটাই চর্চায় উঠে এসেছে যে সকাল বেলা ঘুম থেকে সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) খেলা দেখতে বসে গিয়েছিলেন খোদ সুন্দর পিচাইও। প্রথম ম্যাচে শুরুটাও কিন্তু খুব একটা খারাপ করল না এই কিশোর ক্রিকেটার। প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টের(LSG) বিরুদ্ধে ২০ বলে ৩৪ রানের ঝোরো ইনিংস। ম্যাচ হয়ত জিততে পারেনি রাজস্থান রয়্যালস(RR)। কিন্তু নজর কাড়েন বৈভব।

ম্যাচ দেখার পরই বৈভবকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে টুইট খোদ গুগলের সিইও সুন্দর পিচাইয়ের(Sundar Pichai)। তাঁর পারফরম্যান্স দেখে বেশ উচ্ছ্বসিতও তিনি। সোশ্যাল মিডিয়াতে সুন্দর পিচাই লেখেন, “একজন অষ্টম শ্রেনীর ছাত্রের খেলা দেখার জন্য সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। কী অসাধারণ একটা অভিষেক হল”।

প্রথম ম্যাচে একের পর এক বড় শট খেলে যেমন সকলকে চমকে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তেমনই যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৈরি করেছিলেন বড় পার্টনারশিপও। ৮৫ রানের ওপেনিং পার্টনারশিপ ছিল তাদের। সূর্যবংশীর গোটা ইনিংসটা সাজানো ছিল দুটো চার ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে।

তাঁর পারফর্ম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঢ সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ১৪ বর্ষীয় বৈভবকে। আগামী ম্যাচ গুলোতেও এমন পারফরম্যান্স বৈভব সূর্যবংশী ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...