Thursday, April 23, 2026

সুপ্রিম কোর্ট দেশে ধর্মযুদ্ধ ছড়াচ্ছে! ‘মাস্টারের কম্য়ান্ডে’ নিশিকান্তর বক্তব্যকে কটাক্ষ মহুয়ার

Date:

Share post:

বারবার বিরোধী রাজনীতিক থেকে মহিলাদের নিয়ে কুরুচিকর বক্তব্য পেশ করায় তিনি কুখ্যাত। একবারও তাঁর মুখ সেন্সর করার কথা ভাবেনি বিজেপি। এবার যখন সেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) নিজের এক্রিয়ার ছাড়িয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) নিয়ে অবমাননাকর বক্তব্য পেশ করেছেন, তখন গা বাঁচাতে তার বক্তব্যকে সমর্থনের পথ থেকে সরে আসতে চাইছে বিজেপি। কার্যত তিনি যে বিজেপির অঙ্গুলিহেলনেই এই ধরনের বক্তব্য পেশ করেছেন, তা নিয়ে কোনও সন্দেহই নেই। এই ধরনের অজ্ঞ গুণ্ডাদের হাতে দেশ চলা নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)।

সম্প্রতি ওয়াকফ আইন (WAQF Amendment Law) নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। তাতেই বিজেপি নেতারা যে বেজায় খেপেছেন তা প্রমাণিত সাংসদ নিশিকান্ত দুবের বক্তব্যে। দেশে ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে রাজনীতি করা বিজেপির হাত থেকে সাংবিধানিক ক্ষমতা খর্ব করা নিয়ে ওয়াকফ আইনে কড়া ব্যবস্থা নেওয়ার পথে সুপ্রিম কোর্ট। আর সেখানেই নিশিকান্ত প্রশ্ন তুলেছেন, এই দেশে ধর্মযুদ্ধ (civil war) লাগানোতে কেবল মাত্র সুপ্রিম কোর্টই দায়ী।

এমনকি সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে তিনি ব্যাখ্যা দেন, সুপ্রিম কোর্টের দায়িত্ব হল আমাকে তথ্য দাও। আমি আইন দেখাবো। সুপ্রিম কোর্ট নিজের সীমার বাইরে বেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের সীমা হল, ভারতের সংবিধান যে আইন তৈরি করেছে সেই আইনের ব্যাখ্য়া করা। যদি সুপ্রিম কোর্ট সেই আইনের ব্যাখ্যা না করতে পারে, সব কিছুর জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয় তাহলে সংসদ (Parliament) বা বিধানসভার কোনও প্রয়োজন নেই। এসব বন্ধ করে দেওয়া দরকার। নিশিকান্তর এই বক্তব্যে কার্যত বেকায়দায় বিজেপি। দলের প্রধান জে পি নাড্ডা (J P Nadda) রাতারাতি বিবৃতি জারি করেন, এই বক্তব্যকে বিজেপি সমর্থন করে না। এই ধরনের বক্তব্য কখনই বিজেপি সমর্থন করেনি। তাঁর বক্তব্যকে দলীয় বক্তব্য হিসাবে অস্বীকার করার কথা জানান তিনি।

তবে নিশিকান্ত দুবে যদি দলের বক্তব্যের বাইরে বেরিয়ে এই ধরনের কথা বলেন, তাতে দল যদি কোনও পদক্ষেপ না নেয়, তার থেকে প্রমাণিত হয় বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে এই ধরনের আবমাননাকর বক্তব্যে। সেখানেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করেন, মনে রাখবেন, কোনও পিটবুল (pitbull) নিজের প্রভুর আদেশ ছাড়া কাজ করে না। তবে বিচার ব্যবস্থার (judiciary) উপর বিজেপির এই ছদ্ম আক্রমণ যে গোটা দেশ দেখছে সেটাই সুখের। বিচারপতিদের বেঞ্চের প্রতি নির্লজ্জ আক্রমণ। এটাই ভারতের সর্বনিম্ন পরিস্থিতি যেখানে এই ধরনের অজ্ঞ গুণ্ডাদের দ্বারা পরিচালিত হতে হচ্ছে।

Related articles

বাইক ভাঙচুর-ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

এবার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের বিরুদ্ধের মারধরের অভিযোগ উঠল। বাড়িতে...

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...