Thursday, June 4, 2026

দুই মত্ত বাইসন শিং-এ আছড়ে মারল বৃদ্ধাকে, আহত ২

Date:

Share post:

জলপাইগুড়ির চা বাগানে মাঝেমধ্যেই বন্য জন্তু ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। তবে বাইসনের (bison) হামলায় মৃত্যুর ঘটনা সম্প্রতি হয়নি। এবার জোড়া বাইসনের হামলা জলপাইগুড়ির (Jalpaiguri) রায়পুর চা বাগানে। যার জেরে মারা গেলেন এক বৃদ্ধা। হামলায় জখম হয়েছেন আরও দুই চা শ্রমিক।

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রায়পুরের জঙ্গলে ঢুকে পড়ে এক জোড়া বাইসন (bison)। জানা গিয়েছে, নিজের বাড়ির সামনেই কাজ করছিলেন দেওমনি বরাই নামে এক বৃদ্ধা। সেই সময়ই সামনে চলে আসে দুই উন্মত্ত বাইসন (bison)। শিং (horn) দিয়ে আঘাত করে ওই বৃদ্ধাকে। বাধা দিতে গিয়ে জখম হন আরও এক ব্যক্তি। শাহজাহান নায়েক নামের ওই ব্যক্তিও স্থানীয় বাসিন্দা। তারপর বৃদ্ধাকে আছড়ে ফেলে দিয়ে বাগানের মধ্যে ঢুকে যায় বাইসনদুটি।

অন্যদিকে রঙধামালি এলাকায় বাইসনের হামলায় জখম হয়েছেন আরও এক ব্যক্তি। জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা। ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় উন্মত্ত দুটি বাইসনকে। তবে তার মধ্যে একটি বাইসনের অবস্থা আশঙ্কাজনক। তবে বন্যপ্রাণীর হামলার মানুষের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারির পরিকল্পনা করছে বন দফতর।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...