Thursday, May 14, 2026

ভিআইপি রোডে দুর্ঘটনা, বাইক চালকের মাথার উপর দিয়ে চলে গেল বাসের চাকা! 

Date:

Share post:

সোমের সকালে ভিআইপি রোডের (VIP road accident) বাঙুর অ্যাভিনিউয়ের দুর্ঘটনায় জোর শোরগোল। অফিস টাইম শুরু হতে না হতেই বাস -বাইকের দুর্ঘটনা। আটটা পনেরো মিনিট নাগাদ বারাসত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল এসি ৩৭ রুটের বাস। সেই সময় কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়া বাইক আরোহীর সঙ্গে এক সাইকেলের ধাক্কা লাগায় তিনি ছিটকে গিয়ে বাসের নিচে পড়েন। মুহূর্তের মধ্যে বাইকারহীর মাথা পিষে যায় বাসের চাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গেছে তিনি উল্টোডাঙ্গার বাসিন্দা, নাম দেবরাজ দাস (Debraj Das)।

দুর্ঘটনার ফলে ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে কিছুক্ষণের জন্য তীব্র যানজট তৈরি হয়। হয়রানির শিকার হন অফিস যাত্রীরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক।

,-

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...