Thursday, June 18, 2026

সহস্রাব্দে এমন নেত্রী দেখা যায়: বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা জিন্দালের

Date:

Share post:

মিলেনিয়ামে এত বড় নেত্রী আসেননি। শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করলেন কর্ণধার সজ্জন জিন্দাল (Sajjan Jindal)। সোমবার, শালবনিতে এই অনুষ্ঠানে জিন্দালের মুখে শোনা গেল জয় বাংলা স্লোগান।

সজ্জন জিন্দাল বলেন, এখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। এরকম অনুভূতি হয়, যেন নিজের বাড়ির দিদির সঙ্গে কথা বলছি। মনে হয় এখানেই থেকে যাই। দিদিকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। বাংলার উন্নয়ন নিয়ে সজ্জন বলেন, “শালবনিতে খুব ভালো জমির রয়েছে। আমি দশ বছর পরে এলাম এখানে অত্যন্ত উন্নয়ন হয়েছে। যার সঙ্গে দেখা হয়েছে সবাই বলেছেন, তাঁরা খুশি।”

বাংলার উন্নয়ন নিয়ে সজ্জন বলেন, “শালবনিতে খুব ভালো জমি রয়েছে। আমি দশ বছর পরে এলাম এখানে। অত্যন্ত উন্নয়ন হয়েছে। যার সঙ্গে দেখা হয়েছে সবাই বলেছেন, তাঁরা খুশি।” জিন্দাল গোষ্ঠীর কর্ণধার আশ্বাস দেন, এখানে শিল্প স্থাপন হলে কর্মসংস্থান হবে স্থানীয়দের।

জাপান, কোরিয়া ও অন্যান্য দেশ থেকে প্রযুক্তি নিয়ে আসা হবে যেটা এখানে কারখানা উন্নয়নের কাজে লাগবে। একটা স্কিল ডেভেলপমেন্ট স্কুল করার কথাও বলেন জিন্দাল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের কোণায় কোণায় উন্নয়ন হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী (Mamata Banerjee) প্রশংসা করে সজ্জন জিন্দাল বলেন, লক্ষ বছরে এরকম এক জনদরদি নেত্রী দেখা যায়। বক্তব্যের শেষে জিন্দলের মুখে শোনা যায়, “জয় বাংলা” স্লোগান।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...