Friday, June 19, 2026

অশান্তির নেপথ্যে বহিরাগত-চক্রান্ত! ফাঁস করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মে মাসেই যাওয়ার ঘোষণা

Date:

Share post:

মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। বহিরাগতদের এনে স্থানীয়দের একাংশকে উসকিয়ে বাঁধানো হয়েছে অশান্তি। এর পিছনে যে চক্রান্ত রয়েছে, তা আমরা ফাঁস করব শীঘ্রই। মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে। তার আমরা ফাঁস করব। এদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি আগামী মাসেই অশান্তিপ্রবণ এলাকায় যাবেন। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। তাদের জন্য যথাপোযুক্ত ব্যবস্থা করবেন।

মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাফ কথা, আমরা কেউ দাঙ্গা চাই না, বহিরাগতরা স্থানীয় কিছু লোককে উসকিয়ে হিংসা ছড়িয়েছে। কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করবই। যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁরা বাংলার বাড়ি পাবেন। তারপর আমি মে মাসের প্রথম সপ্তাহে এলাকায় গিয়ে বাকিটা দেখে নেব।
আরও খবরশালবনির পরেরদিন গোয়ালতোড়, রাজ্যে শিল্প স্থাপনের জোয়ার: মুখ্যমন্ত্রী, সৌর বিদ্যুতের দাম কমার আশ্বাস

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...