Monday, March 16, 2026

ইডেনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ খুললেন হর্ষ ভোগলে

Date:

Share post:

হর্ষ ভোগলেকে(Harsha Bhogle) আর দেখা যাবে না ইডেনে(Eden)? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁকে ধারাভাষ্যকার হিসাবে দেখতে না পাওয়ার পর থেকেই এই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছিল। তার কারণ কয়েকদিন আগেই ইডেনে হর্ষ ভোগলে(Harsha Bhogle) এবং সাইমন ডুলকে(Simon Doul) ধারাভাষ্য দিতে নিষেধাজ্ঞা জারির জন্য বোর্ডকে চিঠি দিয়েছিল সিএবি। তারপর হর্ষ ভোগলের অনুপস্থিতি দেখে সকলের তেমন ভাবাটাই স্বাভাবিক। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন হর্ষ ভোগলে। তাঁর ওপর নাকি নিষেধাজ্ঞা জারি করা হয়নি, এমনই দাবী করেছেন হর্ষ ভোগলে।

এক সংস্থায় সাক্ষাৎকারে তিনি জানান, “কলকাতার ম্যাচে আমি কেন ছিলাম না তা নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমাকে যে যে ম্যাচ করতে বলা হয়েছে, সেখানে এই ম্যাচটি ছিল না। এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলেই তো আর ভুল বোঝাবুঝিটা থাকত না। প্রতিযোগিতা আরম্ভ হওয়ার আগেই ধারাভাষ্যের সূচী দিয়ে দেওয়া হয়। সেখানে কলকাতায় আমার দুটো ম্যাচ ছিল। প্রথমটায় আমি ছিলাম। আর পরেরটায় পারিবারিক কারণে থাকতে পারিনি”।

সিএবির সঙ্গে হর্ষ ভোগলের সমস্যাটা শুরু নাইট রাইডার্স(KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স(RCB) বেঙ্গালুরু ম্যাচকে কেন্দ্র করে। সেই ম্যাচে হারের পরই নাইট অধিনায়ক ইডেনের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বিশেষ করে রাহানের নিশানায় ছিলেন ইডেনের পিচ কিউরেটর। সেই প্রসঙ্গেই এক জায়গায় সাক্ষাতকার দিতে গিয়ে খানিকটা নাইটদের সুরেই কথা বলেছিলেন হর্ষ ভোগলে।

ঘরের মাঠে ঘরের দলের সুবিধা পাওয়াটাই উচিৎ বলেই সেই সময় জানিয়েছিলেন হর্ষ ভোগলে(Harsha Bhogle)। ককেআর কেন বোলিং তাদের পছন্দ মতো পিচ পাচ্ছে না তা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় সুজন গঙ্গোপাধ্যায়ের পিচ পরিবর্তন করা সম্ভব নয় মন্তব্য নিয়েও খানিকটা হতাশা প্রকাশ করেছিলেন তিনি। আর তা নিয়েই বেশ চটেছিলেন সিএবি কর্তারা। এরপরই বোর্ডকে চিঠি লেখা হয়েছিল সিএবির তরফে।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...