Wednesday, June 17, 2026

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা: মাস্টারমাইন্ড শীর্ষ লস্কর কমান্ডার কসুরি?

Date:

Share post:

পহেলগাঁওতে(Pahalgam) জঙ্গি হানা ঘিরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে সইফুল্লা কসুরির(Saifulla Kasuri) নাম। জানা যাচ্ছে উপত্যকায় এই জঙ্গি তাবড় লস্কর কমান্ডার হিসাবে বেশ পরিচিত। পহেলগাঁওতে ‘দ্য রেসিসট্যান্স ফ্রন্ট’ জঙ্গি হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে। এই সংগঠন লস্করের ছায়ায় কাশ্মীরে(Kashmir) নিজেদের আধিপত্য বিস্তার করেছে। সইফুল্লা হল, লস্করের তাবড় কমান্ডার।

পহেলগাঁও(Pahalgam) হামলায় ৫ থেকে ৬ জন জঙ্গি ছিল। ইতিমধ্যেই একজন জঙ্গির ছবি প্রকাশ্যে আসছে। যে পাঁচ থেকে ছয় জঙ্গি পর্যটকদের ওপর হামলা চালিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ জঙ্গিই সীমান্ত পার করে এসেছে। হাফিজ সইদ ঘনিষ্ঠ জঙ্গি সইফুল্লা কসুরি(Saifulla Kasuri) ভারতের বুকে এই হামলার ছক কষেছে। এছাড়াও তার সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীর(Kashmir) থেকে আরও দুই জঙ্গি যোগ দিয়েছিল। এপ্রিলের শুরু থেকেই রেইকি শুরু করে জঙ্গিরা। ভূস্বর্গে এখনও ৭০র মতো বিদেশি জঙ্গি রয়েছে। অনুপ্রবেশ রোধে ব্যবস্থা থাকলেও বহু জঙ্গি ভারতের সীমানায় ঢুকে গা ঢাকা দিয়েছে।

এই হত্যাকাণ্ড চালাতে জঙ্গিরা একে ৪৭র সাহায্য নিয়েছিল। বহু আহতদের পরিবারের অভিযোগ জঙ্গিদের হাতে ছিল অটোমেটেড বন্দুক। এই ক্ষেত্রেই বার বার প্রশ্ন উঠছে, কাশ্মীরের বুকে এই অস্ত্র জঙ্গিদের হাতে কীভাবে আসছে? তাহলে ৩৭০ ধারা তুলে কতটা নিরাপদ হল কাশ্মীর? সইফুল্লা কসুরি এখন কোথায়? সবমিলিয়ে এই মুহূর্তে ভূস্বর্গ যে নরকে পরিণত হয়েছে সেই বিষয়ে সন্দেহ নেই।

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...