Monday, June 8, 2026

বেলজিয়াম আদালতে খারিজ চোকসির জামিনের আবেদন

Date:

Share post:

খারিজ হয়ে গেল মেহুল চোকসির (৬৫) জামিনের আবেদন।  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ বেলজিয়াম আদালতে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেলজিয়ামের আদালতে জামিনের আবেদন করছিলেন চোকসি।

গত ১২ এপ্রিল বেলজিয়ামের পুলিশ একটি হাসপাতাল থেকে মেহুলকে গ্রেফতার করেছিল। সিবিআইয়ের একটি দল বেলজিয়ামে গিয়ে মেহুলকে প্রত্যর্পণের প্রক্রিয়ার কাজ শুরু করবে শীঘ্রই। তবে এখনও পর্যন্ত তাঁকে ভারতে প্রত্যর্পণ খুব সহজ হবে না বলেও মনে করছেন আইনজীবীদের একাংশ।

আপাতত মেহুল রয়েছেন বেলজিয়ামের জেলে। ২০১৮ সালের জানুয়ারিতে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগ সামনে আসে। ১৩ হাজার কোটি টাকার পিএনবি জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি। এরপরেই দেশ ছেড়ে পালান তাঁরা।  আগেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন চোকসি। এর পর তাঁর বেলজিয়ান স্ত্রীর সাহায্য নিয়ে ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে তিনি বেলজিয়ামে থাকতে শুরু করেন।

আরও পড়ুন – পহেলগামের ঘটনায় শোক প্রকাশ সৌরভ, গম্ভীর সহ কোহলিদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...