Thursday, May 14, 2026

কসবার অভিজাত আবাসনের পার্কিংলটে ছুরিকাহত মহিলা, হাসপাতালে মৃত্যু

Date:

Share post:

কসবার(Kasba) আর কে চ্যাটার্জি রোডের এক অভিজাত আবাসন থেকে কিছুক্ষণ আগেই এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আবাসনের নীচে পার্কিংয়ে কেউ বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে। ঘটনার সময় মহিলা সাহায্যের জন্য চিৎকার করলে লোকজন তাঁকে উদ্ধার করে। স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে কলকাতা পুলিশের(Police) হোমিসাইড শাখার পুলিশ ও কসবা(Kasba) থানার পুলিশ। প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে যে ধারালো কোন অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে। পেটের পাশাপাশি শরীরে আরও বেশ কিছু জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...