Wednesday, June 24, 2026

সমবায়ে ‘অনলাইন অডিট ব্যবস্থা’ চালু করছে রাজ্য

Date:

Share post:

আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে রাজ্য। সেইমতোই সমবায়(Cooperative) সমিতির আর্থিক লেনদেনে এবার থেকে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করা হল। এই ব্যবস্থার মাধ্যমে সমবায় সমিতি ও ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে নজরদারি চালাতে পারবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের ২৩ হাজার ৫৭৪টি সমবায় সমিতি ছাড়াও রাজ্য সমবায় ব্যাঙ্ক(Cooperative Bank), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক(Urban Co-Operative Bank), প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলিকে অনলাইন অডিট ম্যানেজমেন্টের আওতায় আনা হয়েছে। এর ফলে অডিট সংক্রান্ত সমস্ত কাজকর্মে ও যাবতীয় অর্ধেক লেনদেনের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে পারবে রাজ্য।

সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumder) এই মর্মে জানিয়েছেন, রাজ্যের লক্ষ্য আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি করা। সমবায় সমিতি ও ব্যাঙ্কগুলিতে অডিট সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রতি ব্যাঙ্ক ও সমিতিতে নিয়মিত অডিট বাধ্যতামূলক। রাজ্যের সমবায় ব্যবস্থাপনার বিস্তৃতি সুদূর প্রসারী। সেই কারণে অনলাইন ম্যানেজমেন্ট জরুরি। দীর্ঘ পর্যালোচনা করেই রাজ্যের তরফে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। এই ব্যবস্থাপনার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘কো-অপারেটিভ সোসাইটি অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’।

এই ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডাইরেক্টরেট অব কো-অপারেটিভ অডিটকে। সমগ্র ব্যবস্থাপনাটি তৈরি করেছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তাদের তৈরি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রতিটি সমবায় ইউনিটের লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। এক ক্লিকে জানা যাবে সমস্ত তথ্য। অডিট রিপোর্ট, গাইডলাইন, ব্যালেন্স সিট, সব কিছু এক লহমায় দেখা যাবে। দেখা যাবে ‘রিয়েল টাইম’ পরিসংখ্যানও। সমবায় যদি কোনও কারণে অডিট না করে, তবে অনলাইনেই সতর্কবার্তা পৌঁছে যাবে সময় মতো। নির্দিষ্ট মোবাইলেও যাবে এসএমএস আল্যার্ট। আদ্যোপান্ত থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। ফলে আর্থিক অস্বচ্ছতার ঝুঁকি কমবে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...