Wednesday, February 25, 2026

হঠাত্ বৃষ্টিতে এখনও প্লেঅফের আশা বেঁচে রইল নাইট রাইডার্সের

Date:

Share post:

হঠাত্ বৃষ্টিতে প্লেঅফের আশা এখনও খানিকটা বেঁচে থারল কলকাতা নাইট রাইডার্সের(KKR)। প্রবল ঝড় বৃষ্টির জন্য শেষপর্যন্ত এদিন আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। অবশেষে ম্যাচ পরিত্যক্তই ঘোষণা করা হয়। দুই দলউ এদিন এক পয়েন্ট করে পায়। আর এতেই খানিকটা হলেও স্বস্তি নাইট(kkr) শিবিরে। এদিন পঞ্জাবের বিরুদ্ধে জিততে হলে কেকেআরকে করতে হত ২০২ রান। কিন্তু বৃষ্টিতেই সব ভেস্তে যায়।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস(PBKS)। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল পঞ্জাব বাহিনী। তাদের ওপেনিং পার্টনারশিপই হয় ১২০ রানের। আর সেইসঙ্গেই বড় রানের রাস্তাটাও পাকা হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ২০১ রানে থেমেছিল পঞ্জাব কিংস বাহিনী। প্রিয়াংশ আর্যের(Priyansh Ariya) রান ৬৯ এবং প্রভসিমরণ সিং(Prabhsimran Singh) করেন ৮৩ রান।

ঘরের মাঠে খেলা হলেও এই রান যে নাইট(KKR) শিবিরকে বেশ চিন্তা ফেলে দিয়োছিল তা বলার অপেক্ষা রাখে না। নাইট সমর্থকরাও সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল। এমনই সময়ই ত্রাতা বৃষ্টি। নাইট রাইডার্সের রান তখন ১ ওভারে সাত। সেই সময়ই সুরু ঝড় বৃষ্টি। এরপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার সঙ্গেই এত পয়েন্ট নাইট শিবিরেও। প্লে অফের আশা এখনও বেঁচে রইল নাইটদের।

spot_img

Related articles

শান্তি ফিরেছে বাংলাদেশে, পর্যটকদের জন্য বড় সিদ্ধান্ত শিলিগুড়িতে

বিএনপি-র হাত ধরে অন্তর্বর্তী সরকারের অবসানে শান্তি ফিরেছে প্রতিবেশী বাংলাদেশে। যে কুকথার বন্যা শুরু হয়েছিল ভারত নিয়ে তাতে...

AI ব্যবহারে ‘অমিত’ হয়েছে ‘O-Mit’! আক্রমণ শানিয়ে জ্ঞানেশকে গ্রেফতারির দাবি সাকেতের

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটি পরিচালনা করেছে, যাতে লক্ষ লক্ষ বৈধ ভোটার বিপদের মুখে...

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...