Friday, June 26, 2026

ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল এম যুদ্ধবিমানের চুক্তি নয়াদিল্লির

Date:

Share post:

বড় পদক্ষেপ ভারতের(India)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার ফ্রান্সের(France) সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল(Rafale) এম যুদ্ধবিমানের চুক্তি সই করেছে নয়াদিল্লি। ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি রাফাল(Rafale) মেরিন বিমান কিনতে ৬৩,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। ফরাসি বিমান নির্মাতা ডাসাল্ট এভিয়েশন কর্তৃক নির্মিত এই বিমানটি ভারত তার নিজস্ব টুইন-ইঞ্জিন ডেক-ভিত্তিক ফাইটার তৈরি না করা পর্যন্ত নৌবাহিনীর(Navy) জরুরি চাহিদা পূরণের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে আমদানি করছে।

সূত্রের খবর, ২০২৮ সাল থেকে ২৯ সালের মধ্যে রাফাল এম(Rafale) ভারতে আসা শুরু করবে। ২০৩১ সালের মধ্যে ডেলিভারির কাজ শেষ হতে চলেছে। তবে জানা গিয়েছে, ভারতে আসা এই যুদ্ধবিমানগুলি বায়ুসেনা পাচ্ছে না, পাবে নৌসেনা। মোট ২৬টি রাফালের মধ্যে ২২টি হল এক আসনের নৌ-সংরক্ষণ, যেগুলি ভারতীয় নৌসেনার কাছে যাবে। বাকি চারটি হল দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান(Fighter Plane)।

এই মর্মে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোটা বিশ্বজুড়ে রাফালের পরিচিতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। রাফালের মাল্টি রোলিং ক্ষমতা শত্রু নিধনে শেষ কথা। সব মিলিয়ে রাফালের দক্ষতা নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির তৈরি অস্ত্র। শত্রুর দূরত্ব বেশি হলেও রাফালের SCALP ক্রুস মিসাইল তাকে নিমেষের মধ্যেই ধ্বংস করতে পারে। সবথেকে বড় বিষয় হল রাফাল নিজের মধ্যে পরমাণু(Nuclear) বহন ক্ষমতা রাখে।

ঘণ্টায় ২ হাজার ২২২ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে রাফাল। পাকিস্তানকে শায়েস্তা করা এর কাছে এমন কোন বিষয়ই নয়। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসের মুখ দেখবে শত্রু দেশ। এদিকে প্রতিনিয়ত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে চিন আর তার দোসর হচ্ছে পাকিস্তান। এই অবস্থায় দেশের সুরক্ষার ক্ষেত্রে এদের মুখ বন্ধ করতে রাফালই মোক্ষম জবাব। প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই মাসে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (DAC) নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতা বৃদ্ধির জন্য ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...