Wednesday, June 3, 2026

ঠিক যেন গৃহকর্ত্রী! দিঘায় অতিথিদের আপ্যায়ন থেকে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুভ অক্ষয় তৃতীয়ায় দিঘায় হতে চলেছে জগন্নাথধামের শুভ উদ্বোধন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই গড়ে উঠেছে এই ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। রবিবার রাত থেকেই আমন্ত্রিত অতিথিরা দিঘায় এসে পৌঁছাতে শুরু করেন। সোমবার সকালেই মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যান অনুষ্ঠানের স্থান পরিদর্শনে।

সব ধরনের প্রস্তুতি নিজে ঘুরে ঘুরে খতিয়ে দেখেন তিনি। অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা— কোনও কিছুতেই ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী। তিনি হোটেল কর্তৃপক্ষকে কড়াভাবে নির্দেশ দেন, যেন কোনওরকম অসুবিধা না হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন।

মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও নজরদারিতে অনুষ্ঠানের প্রতি রাজ্যের মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলা তো বটেই, গোটা বাংলা আজ তাকিয়ে রয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের দিকে।

আরও পড়ুন – ফের NIA হেফাজত বাড়ল মুম্বই হামলার মূল চক্রী রানার! একাধিক নির্দেশিকা কোর্টের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...