Saturday, May 30, 2026

গোয়া ম্যাচ দেখেই নীল নক্সা প্রস্তুত মোহনবাগান কোচের

Date:

Share post:

বুধবার সুপার কাপে(Super Cup) গোয়ার বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেভাবেই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। গোয়ার শেষ ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান(MBSG) কোচ বাস্তব রায়। সেখানেই গোয়ার(Fc Goa) কোথায় কোথায় সমস্যা রয়েছে তা ভালভাবেই দেখে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। সেভাবেই শেষ মুহূর্তের নীল নক্সা তৈরি করছেন মোহনবাগান কোচ। শেষপর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেড সেমিফাইনালেও সাফল্য পায় কিনা সেটাই দেখার অপেক্ষা।

গোয়ার ম্যাচ দেখেই প্রস্তুতি চালাচ্ছেন বাস্তব রায়(Bastab Roy)। সোমবার মোহনবাগানের(MBSG) টেকনিক্যাল অনুশীলনের ওপরই বেশি নজর দিয়েছিলেন বাস্তব রায় ও ডেগি কার্টোজো। কোথায় কোথায় গোয়ার দুর্বলতা রয়েছে, সেই জায়গা গুলো নিয়েই মোহনবাগানের ফুটবলারদের বিশেষ প্রস্তুতি করিয়েছেন মোহনবাগান কোচ।

এবারের সুপার কাপে শুরুটা বেশ ভালভাবেই করেছে মোহনবাগান। প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়েছে মোহনবাগান। প্রতিপক্ষ শিবিরে পাঁচ বিদেশি থাকলেও মোহনবাগানকে রোখা সম্ভব হয়নি। এবার সামনে রয়েছে গোয়া। আইএসএলের লিগ টেবিলে মোহনবাগানের পরেই যারা ছিলেন। সেইসঙ্গে তাদের কোচ মানোলো মার্কুয়েজ। যদিও সেই কারণে দলে কোনও পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। শোনাযাচ্ছে কেরালা ম্যাচের প্রথম একাদশই নামাতে চলেছেন বাস্তব রায়(Bastab Roy)।

এবার ইতিমধ্যেই আইএসএলে দ্বিমুকুট জয় হয়ে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টের। সুপার কাপের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে তারা। এই প্রতিযোগিতা জিতে মোহনবাগানের ত্রিমুকুট হয় কিনা সেটাই দেখার।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...