Monday, March 30, 2026

শক্তিশালী গোয়াকে রুখতে প্রস্তুত সবুজ-মেরুন বাহিনী

Date:

Share post:

সুপার কাপ জয়ের লক্ষ্যে এখন বিভোর মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। তবে সেই পথটা যে বেশ কঠিন তাও বেশ ভালোভাবেই বুঝতে পারছেন মোহনবাগান কোচ থেকে ফুটবলাররা। বুধবার সেমিফাইনালের(SemiFinal) লড়াইয়ে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। কেরালার থেকে যে এই গোয়া অনেকটাই শক্তিশালী প্রতিপক্ষ তা ম্যাচের আগের দিনও মেনে নিচ্ছেন কোচ বাস্তব রায়(Bastab Roy)। যদিও তা নিয়ে বিশেষ চাপ নিচ্ছে না মোহনবাগান শিবির। দলের ফুটবলারদের চাপমুক্ত থাকারই নির্দেশ সবুজ-মেরুন কোচের।

সুপার কাপের(Super Cup) দলে তারুণ্যের আধিক্য। কয়েকজনই সিনিয়র ফুটবলাররা রয়েছেন সেখানে। সুপার কাপে যাত্রা শুরুর আগে কম্বিনেশনটা নিয়েই একটু চিন্তায় ছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে কেরালা ম্যাচেই সেই সমস্যা যে নেই তার বার্তা পাওয়া গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে এই ম্যাচেও কেরালার বিরদ্ধে নামানো প্রথম একাদশই থাকতে চলেছে মোহনবাগানের(MBSG)। ফুটবলারদের চাপমুক্ত থাকারই বার্তা দিচ্ছেন মোহন কোচ।

ম্যাচেক আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বাস্তব রায়(Bastab Roy) জানান, “গত ম্যাচে আমরা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতেছিলাম। সেই দলেও চারজন বিদেশি ফুটবলাররা ছিলেন। তবে এটা মানতেই হবে যে গোয়া কেরালার থেকে অনেকটাই শক্তিশালী দল। তবে আমরা সেসব নিয়ে খুব একটা বেশি ভাবছি না। ফুটবলারদের চাপমুক্ত থাকার পরামর্শই দিয়েছি বারবার”।

প্রতিপক্ষকে সমীহ করলেও একেবারেই ভয় পাচ্ছে না মোহনবাগান(MBSG) ব্রিগেড। গোয়ার ম্যাচ দেখেই টেকনিক্যাল ট্রেনিং করে নিজেদের প্রস্তুত করেছিল মোহনবাগান বাহিনী। এদিনের ট্রেনিং সেশনেও গোটা দলকে ভালভাবে দেখে নিয়েছেন বাস্তব রায়(Bastab Roy) ও ডেগি কার্ডোজোরা(Deggie Cardozo)। নুনো রেইজ থেকে সাহাল, সুহেল ভাটরা দুরন্ত ফর্মে রয়েছেন। এই ম্যাচেও যে সেটাই ভরসা যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

বাস্তব রায়ের সুরেই এদিন কথা বলেছেন আশিক কুরুনিয়ানও। জুনিয়র ফুটবলারদের সঙ্গে তাদের কম্বিনেশনও ভালই প্রস্তুত হয়েছে। গোয়া এফসির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কুরুনিয়ানও।

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...