Saturday, March 14, 2026

সিপিএম দলতন্ত্রের কাপালিক! আনন্দমার্গী গণহত্যা স্মরণ করিয়ে ‘We Want Justice’ খোঁচা কুণালের

Date:

Share post:

বিজন সেতুতে ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসী-সন্ন্যাসিনীকে পরিকল্পিতভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেদিন ইস্তফা দূরের কথা তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেও যাননি। নিহতেরাও ন্যায়বিচার পাননি। এখন সিপিএমের আজকের কমরেডরা অতীত ভুলে ‘উই ওয়ান্ট জাস্টিসে’র নাটক করছেন। বুধবার আনন্দমার্গী গণহত্যার ৪৩তম বছরে আরও একবার গণহত্যাকারী সিপিএমকে সেদিনের কথা মনে করিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সিপিএমকে একহাত নিয়ে প্রশ্ন ছোঁড়েন, এই সিপিএম আজ উই ওয়ান্ট জাস্টিসের নাটক করে কী করে? এই CPIM একটা গণহত্যাকারী, নারীঘাতী, দলতন্ত্রের কাপালিক।

সোশ্যাল মিডিয়ায় কুণাল (Kunal Ghosh) লেখেন, আজ ৩০ এপ্রিল। বিজন সেতুতে ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসী ও সন্ন্যাসীনিকে পিটিয়ে, জীবন্ত পুড়িয়ে হত্যার ৪৩ বছর। সেদিন নির্মমভাবে দুই সন্ন্যাসিনী-সহ ১৭ জন সন্ন্যাসীকে হত্যা করা হয়েছিল। সেদিনের সেই নির্মম গণহত্যার পরও তৎকালীন মুখ্যমন্ত্রী ইস্তফা দেননি। ইস্তফা তো দূরের কথা, সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেও যাননি। আজও নিহতেরা ন্যায়বিচার পাননি। তার কারণ গণহত্যার পথ সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল।

অভিযোগ, সবকিছু পরিকল্পিতভাবে করেছিল সিপিএম। প্রাথমিক এফআইআর সেকথা বলছে। কিন্তু সরকারি মদতে সব ধামাচাপা এবং লোপাট করে দেওয়া হয়। কুণালের কথায়, তখন কম্পিউটার ছিল না। হাতে লেখা ফাইল। সেগুলি লোপাট করে দেওয়া হয়েছিল। প্রশাসনের মধ্যে যাঁরা সমর্থন করেননি, ক্ষোভ জানিয়েছিলেন, সেই আধিকারিকদেরও ছাড়েনি সিপিএম। দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন অতিরিক্ত জেলাশাসক শের সিং, তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্যকে কোণঠাসা করা হয়েছিল। গঙ্গাধরবাবুকে ওই ষড়যন্ত্রী মহল মুখ বন্ধ করাতে পরে খুন করে দেয়। এই সিপিএমের আজকের কমরেডরা অতীত ভুলে আবার উই ওয়ান্ট জাস্টিসের নাটক করেন। বিজন সেতুতে সন্ন্যাসীদের গণহত্যার কথা সকলকে মনে করিয়ে দিয়ে সিপিএমকে গণহত্যাকারী, নারীঘাতী, দলতন্ত্রের কাপালিক বলে তকমাও দেগে দেন তিনি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...