Saturday, June 20, 2026

দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন: মমতার গানে গানে মুখরিত উদ্বোধনী অনুষ্ঠান

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই দিঘায় জগন্নাথ ধামে (Jagannath Temple) প্রাণপ্রতিষ্ঠা ও দ্বারোদ্ঘাটন। শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথায় ও সুরে গানে গানে মুখরিত অনুষ্ঠান। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব-সহ টলিউডে তারকারা। রয়েছেন সঙ্গীত জগতের বিশিষ্টরা।

অক্ষয় তৃতীয়াতে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। তার আগে জগন্নাথ মন্দির চত্বরেই  উদ্বোধনের অনুষ্ঠান শুরু হল। বিধায়ক অদিতি মুন্সির গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর করা গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গান শোনান নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অনুষ্ঠানের শেষের দিকে প্রভু জগন্নাথকে নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান পরিবেশ করেন তিনি। নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।

মন্ত্রী থেকে তারকা থেকে আমজনতা সকলেই দিঘার জগন্নাথধামে উপস্থিত হয়েছে। তীব্র রোদের মধ্যেই চলছে অনুষ্ঠান। সাধারণ মানুষ অপেক্ষা করছেন শুধুমাত্র মন্দির খোলার। মন্দির উদ্বোধনের আগেই চিত্র দেখেই বোঝা যাচ্ছে আমজনতার জন্যে মন্দির খুলে দেওয়ার পরই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...