Wednesday, June 24, 2026

মিনাখাঁ পুলিশের সাফাল্য, নিখোঁজ হওয়ার ৮দিনের মধ্যে ফিরল ৬ কিশোর-কিশোরী

Date:

Share post:

মিনাখাঁ সাব ডিভিশন পুলিশের সাফাল্য। বাড়ি থেকে চলে যাওয়ার ৮ দিনের মধ্যে ৬ নাবালক-নাবালিকাকে ফেরাল পুলিশ (Police)। বাংলা ছেড়ে অন্ধ্রে চলে গিয়েছিলেন এই ছয় কিশোর-কিশোরী। খবর পেয়ে তৎক্ষণাৎ তিন থানার OC এবং তদন্তকারী অফিসারদের নিয়ে একটি সাব-ডিভিশনাল টিম বানান SDPO কৌশিক বসাক (Koushik Basak)। এর পরে গোপনসূত্রে খবর পেয়ে ও লোকেশন ট্র্যাক করে অন্ধ্র থেকে ফেরানো হয় তাদের।

মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, গত ২০ তারিখ বিকেল থেকে মিনাখাঁ থানার অন্তর্গত আবাদ মালঞ্চ এলাকার দুই নাবালক ভাইবোন, নেপাল মোড় থেকে এক নাবালক ছেলে, ন্যাজাট থানার অন্তর্গত ঢ্যাকনামাড়ি এলাকা থেকে দুই জমজ নাবালিকা এবং সন্দেশখালি থানার বেড়মোজুর গ্রামের একটি নাবালক একই দিনে হঠাৎ করে নিখোঁজ হওয়ার অভিযোগ হয় আলাদা আলাদা থানায়। প্রথমে অপহরণ বলে সন্দেহ হলেও, পরে বিষয়টির মধ্যে যোগসূত্র পায় পুলিশ (Police)।
আরও খবর১৯ দিনে ২০০-র বেশি ট্রেন বাতিল হাওড়া-খড়্গপুর শাখায়! রেলের ঘোষণায় ক্ষুব্ধ যাত্রীরা

তিন থানার OC এবং তদন্তকারী অফিসারদের নিয়ে একটি সাব-ডিভিশনাল টিম বানান এসডিপিও। ঘটনার বিষয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। লোকেশন ট্র্যাক করে জানা যায়, ৬ কিশোর-কিশোরী হয়েছে অন্ধ্রের আলামুর থানা এলাকায়। এবং সবাই এক সঙ্গেই রয়েছে। এর থেকে আরও স্পষ্ট হয়, যে স্বেচ্ছ্বায় বাড়ি ছেড়ে গিয়েছে তারা। এরপর মিনাখাঁ সাব ডিভিশনের একটি বিশেষ পুলিশ টিম সেখানে পাঠিয়ে ৬ জনকে উদ্ধার করে আনা হয়। ঘটনার ৮ দিনের মধ্যে বাড়ির ছেলে-মেয়েদের ফিরে পেয়ে খুশি পরিবার। তবে, আদালতের নির্দেশে আপাতত সরকারি হোমে রাখে হয়েছে ছজনকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...