Friday, April 24, 2026

দিঘার জগন্নাথ মন্দির আগামী হাজার বছরের তীর্থস্থান: দ্বারোদঘাটনে বলেন মুখ্যমন্ত্রী, প্রসাদ-ছবি যাবে বাংলার ঘরে ঘরে

Date:

Share post:

অবশেষে ঐতিহাসিক মুহূর্ত। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে ৩টে ১২ মিনিটে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসাবে উন্মাদনার প্লাবন তৈরি করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মন্দিরের ছবি এবং প্রসাদ যাবে বাংলার ঘরে ঘরে।

এদিন মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুপুর ৩টে ৫ থেকে ৩টে ১৪ মিনিট পর্যন্ত শুভ সময়। তার মধ্যেই মন্দির উদ্বোধন হবে। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠআনের পরে সেই সময়ের মধ্যেই দ্বারোদঘাটন হয়। ভিতরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা। আরতি করেন মমতা। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরের দ্বার।

মন্দিরের দ্বারোদঘাটনের (Digha Jagannath Temple) আগে যাঁরা মন্দির নির্মাণ করেছেন সেই সব স্থপতি ও শ্রমিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মনে করি, এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসাবে উন্মাদনার প্লাবন তৈরি করবে। এই মন্দির সকলের জন্য। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সবারে করি আহ্বান।“ পাশাপাশি, মমতা  ঘোষণা করেন, সারা বাংলার প্রতিটি ঘরে এই মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশেরও বিশিষ্টদের কাছেও যাবে প্রসাদ।

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...