Monday, June 8, 2026

১০৩-তম প্রতিষ্ঠা দিবসে ভক্তের ঢল জয়রামবাটি মাতৃমন্দিরে

Date:

Share post:

অক্ষয় তৃতীয়ার সকাল থেকে রামকৃষ্ণ-সারদা ভক্তদের গন্তব্য বাঁকুড়ার জয়রামবাটি (Jayrambati) । আজ মাতৃমন্দিরের (Matri Mandir)১০৩-তম প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই ভক্তদের ঢল চোখে পড়ার মতো। শ্রী শ্রী মায়ের বিশেষ পুজোর পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অন্যান্য দিনের মতো উৎসবের এই দিনেও সকাল ১১টা থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। ভক্তিমূলক অনুষ্ঠানের পাশাপাশি পুজো দিতেও ভিড় জমেছে জয়রামবাটি মাতৃমন্দিরে।

১৯২৩ সালে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সারদা দেবীর (Sri Sri Sarada Devi) পবিত্র জন্মস্থানকে ঘিরে গড়ে ওঠে মাতৃমন্দির। রামকৃষ্ণ মঠ মিশনের (Ramakrishna Math) উদ্যোগে তৈরি হওয়া এই মন্দির ঠাকুর -মা-স্বামীজি ভক্তদের কাছে অন্যতম প্রিয় তীর্থক্ষেত্র। ১৮৫৩ সালে জয়রামবাটি গ্রামেই জন্মগ্রহণ করেন সারদাদেবী। দেবী শ্যামাসুন্দরীর গর্ভে জন্ম নেওয়া এই ঐশ্বরিক কন্যার ছোটবেলাতেই রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও জীবনের অনেকটা সময় এই গ্রামেই কাটিয়েছেন শ্রীমা। ১৯২০ সালে তাঁর প্রয়াণের পর জয়রামবাটির এই বাড়ি অক্ষত রেখেছিল রামকৃষ্ণ মিশন (Ramakrishna mission)। বুধবার সকাল থেকে বেদপাঠ ও স্তব গানের আয়োজন করা হয়েছিল। সারাদিন ধরে নানা ভক্তিমূলক অনুষ্ঠানের পর সন্ধ্যায় আরতি শেষে যাত্রাপালা পরিবেশিত হবে বলে জানা গেছে।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...