Thursday, April 16, 2026

অগ্নিকাণ্ডের তদন্তে কমিটি, কাউকে ছাড়া হবে না: মেছুয়ার ক্ষতিগ্রস্ত পরিদর্শন করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অগ্নিকাণ্ডের তদন্ত চলবে। একটা তদন্ত কমিটি হবে। কাউকে ছাড়া হবে না। দিঘা থেকে ফিরেই বড়বাজারের মেছুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ব়্যাফ অ্যান্ড ট্যাফ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা ও দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। তাঁদের থেকে বিস্তারিত তথ্য নেন মমতা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি দমকল বিভাগের কর্মীদের কাজের প্রশংসা করেন তিনি।

মঙ্গলবার, রাতে আগুন লাগে বড়বাজারের মেছুয়ার একটি হোটেলে। ঘটনায় মৃত্যু হয় ১৫ জনের। সেই সময় দিঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে থেকে সবসময় যোগাযোগ রাখেন। তাঁর নির্দেশেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজা। দিঘা থেকেই আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। শুক্রবার, ফিরেই ঘটনাস্থলে যান তিনি। এলাকা ঘুরে দেখেন। আগুন ধরে যাওয়া হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানান তিনি। দমকল যখন প্রবেশ করার চেষ্টা করছিল, তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অগ্নিদগ্ধ হয়ে নয়। বেশির ভাগ মানুষ মারা গিয়েছেন ধোঁয়ায় দমবন্ধ হয়ে। একটা সিঁড়ি ছিল। লোকে নামতে পারেনি। মমতা বলেন, দমকলের তৎপরতায় ৯০-এর বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। তিনি বলেন, এটা মানুষের জীবনের বিষয়। এই নিয়ে আমি ব়্যাফ অ্যান্ড ট্যাফ। একটা তদন্ত কমিটি হবে। এই অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত চলবে। কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী জানান, হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।

এর পরেই উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বড়বাজার এলাকায় অনেক বাড়িতে প্লাস্টিক ও রাসায়নিক মজুদ রাখা হয়। এর ফলে অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ে। অবিলম্বে এই প্রবণতা বন্ধের নির্দেশ দেন মমতা। নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ডে প্রসঙ্গ তোলেন মমতা। জানান, তাঁর আমলেই বড়বাজার অঞ্চলে দমকল ও থানা হয়েছে।
আরও খবরআন্তর্জাতিক শ্রমিক দিবসে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...