Friday, May 15, 2026

সিপিএমের দ্বিচারিতার মুখোশ খুলে ফের কটাক্ষ কুণালের

Date:

Share post:

বাংলায় আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা দেখা দিলে শাসকদলের সঙ্গে বিজেপির আঁতাঁতার দেখে সিপিএম। এদিকে তাদে শাসিত দেশের মধ্যে একমাত্র রাজ্য কেরালায় বন্দরে বিনিয়োগ করছে আদানি গোষ্ঠী। আর তার উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয় নিয়ে সিপিএমের দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

শুক্রবারই সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র পাতা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে বিজ্ঞাপন বেরিয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে, শুক্রবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সঙ্গে আদানি গোষ্ঠীর তৈরি বন্দর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন কুণাল। তিনি লেখেন,
“বন্দরে আদানি গোষ্ঠীর কাজ কেরলে।
উপস্থিতি প্রধানমন্ত্রী ও সিপিএমের মুখ্যমন্ত্রীর।
বিজ্ঞাপন গণশক্তিতে।
আর আদানি বাংলায় এলে হুক্কা হুয়া!!”

এ রাজ্যে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিনিয়োগকারীরা আসলে তার বিরোধিতা শুরু করে সিপিএম। অথচ বাম শাসিত কেরালায় যখন আদানি- আম্বানিরা বিনিয়োগ করে তখন সে নিয়ে মুখে কুলুপ শুধু নয়, দলীয় মুখপত্রে বড় করে বিজ্ঞাপন দেয় সিপিএম। এটাই তাদের দ্বিচারিতা নয় অভিযোগ তৃণমূলের

আরও পড়ুন – শুক্রবার খুলছে মন্দির! বাংলার ফুলে সেজে উঠল কেদারনাথ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...