Thursday, June 25, 2026

অপপ্রচার বরদাস্ত নয়, পদক্ষেপের পথে ফেডারেশন

Date:

Share post:

আন্তর্জাতিক মে দিবসে টালিগঞ্জ টেকনিশিয়ানস স্টুডিওতে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র মেগা বৈঠক। রুটি-রুজির স্বার্থে সিনেমাকর্মীদের কাজের অধিকার, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কাজ করার পরিস্থিতিকে আরও উন্নত করার উদ্দেশ্যে এই আলোচনা সভায় ছিলেন ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৮টি গিল্ডের ৪৭২ জন নির্বাচিত সদস্য। এই বিষয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সভার আলোচনা নিয়ে এখনই কোনও মন্তব্য করছি না।

তবে সূত্রে খবর, ডিরেক্টর্স গিল্ডের যে পরিচালকরা ফেডারেশনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার জন্য ফেডারেশন সভাপতিকে স্বরূপ বিশ্বাসকে পূর্ণ সমর্থন ও অধিকার দিয়েছেন ২৮টি গিল্ডের নির্বাচিত সদস্যরা। অভিযোগ উঠেছে, ফেডারেশনের নামে অপপ্রচারের পিছনে পরিচালকদের মদত দিচ্ছেন কিছু প্রযোজকও।

আরও পড়ুন – প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...