Monday, June 8, 2026

সল্টলেকের সেক্টর ফাইভের রাসয়নিক কারখানায় বিধ্বংসী আগুন

Date:

Share post:

সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসয়নিক কারখানায় (Factory) বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। মুহুর্মূহ সিলিন্ডার বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে। কারখানাটি (Factory) দাউদাউ করে জ্বলছে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ও বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার। সব কর্মীদের ভিতর থেকে বের করা গিয়েছে বলে খবর।

শুক্রবার দুপুরে হঠাৎই ওই কারখানায় আগুন দেখে যায়। অতি দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। একের পরে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। সর্বোচ্চ শক্তিতে আগুন দিয়ে নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। গলগল করে কালো ধোঁয়া বার হতে শুরু করে।

দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতার কারণে কারখানার ভিতরে ঢুকতে বেগ পাচ্ছেন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকলকর্মী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। সুজিত বসু বলেন, “দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।“

কারখানায় যথেষ্ট পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। একই সঙ্গে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারখানার ভিতরে থাকা রাসয়নিক বের করার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। যেহেতু এখনও কালো ধোঁয়া রয়েছে, সুতরাং আগুন ভিতরে জ্বলছে বলে মনে করা হচ্ছে।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...