Wednesday, June 3, 2026

আড়াই মাসে দ্বিতীয়বার, ওড়িশার বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর দেহ উদ্ধার

Date:

Share post:

আড়াই মাসে দ্বিতীয় মৃত্যু ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটিতে(KIIT)। হস্টেল থেকে উদ্ধার এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। বছর কুড়ির তরুণী প্রিশা শাহ(Prisha Shah) ওড়িশার ওই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স বিভাগে বি.টেক পড়ছিলেন।

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাটি পুলিশ আত্মহত্যা বলেই মনে করছে। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন প্রিশা(Prisha Shah), তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

এই বিষয়ে নেপালি কেআইআইটি(KIIT) কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। মৃতার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান শুক্রবারের মধ্যে ভুবনেশ্বরে(Bhuvneswar) পৌঁছবেন। এর আগে১৬ ফেব্রুয়ারি কেআইআইটি-র আরেক নেপালি ছাত্রী প্রকৃতি লামসাল আত্মঘাতী হয়েছিলেন। এই ঘটনার পর কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান একদল নেপালি পড়ূয়া। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তাঁরা।

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...